July 14, 2026, 12:19 am
শিরোনাম :
তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর… সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট ‘দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত’ সাপে কামড়ালে যে ভুল করলে হতে পারে নিশ্চিত মৃত্যু দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম মোবাইলে গেম খেলতে না দেওয়ায় প্রথম শ্রেণির ছাত্রের আত্মহত্যা নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার  মক্তব থেকে ফেরার পথে শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ বাগেরহাটে জালে আটকা ৯ ফুটের অজগর উদ্ধার, দেখতে জনতার ভিড় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ জন আটক, আদালতে প্রেরণ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

Reporter Name

সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ এই কমিটি গঠনের প্রস্তাব করেন। প্রস্তাব সংসদে উত্থাপনের পর তা কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়।

এই কমিটি গঠনে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিরোধী দলকেও এতে যুক্ত হওয়ার প্রস্তাব করা হয়েছিল, এজন্য নাম চাওয়া হয়েছিল। তবে তারা এতে যোগ দেয়নি। বরং বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধ

এ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার সংবিধান সংশোধন কমিটিতে থাকার প্রস্তাব দিয়েছেন। সে কমিটিতে নৈতিক সমর্থন না থাকায় ওয়াকআউট করেছি।

বিরোধীদের ভাষ্য হচ্ছে, সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। এ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতানৈক্য চলে আসছে।

এদিকে, গঠিত কমিটির সদস্যরা হচ্ছেন— চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।

এছাড়া, কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে।



ফেসবুক কর্নার