August 7, 2026, 4:10 am
শিরোনাম :
সুইপার দিয়ে চলছে সরকারি অ্যাম্বুলেন্স, কোটচাঁদপুরে রোগীদের ভোগান্তি স্বামীর মৃত্যুর ৩০ মিনিট পর স্ত্রীরও মৃত্যু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা ফাতেহি বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের ‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

‘জুলাইয়ের পোস্টারবয় নাহিদ ইসলাম আজও ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন’

Reporter Name

বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন।

নিজের পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের সবচেয়ে বড় ক্ষত হলো এর প্রকৃত ইতিহাস এখনো জাতির সামনে স্পষ্ট নয়। তার দাবি, আসিফ মাহমুদ জুলাইয়ের একটি একপাক্ষিক ইতিহাস তুলে ধরেছেন।

রাশেদ খাঁন আরও লিখেছেন, আন্দোলনের সময় সমন্বয়কদের বড় একটি অংশ শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর আন্দোলনের পক্ষে ছিলেন, অন্যদিকে একটি ছোট অংশ আপসের পথে ছিল। তার মতে, ওই অংশটিই জুলাইয়ের ‘ক্ষত’।

তিনি অভিযোগ করেন, নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল এনসিপিতে সেই অংশকে গুরুত্ব দিয়ে তাদের ‘জুলাইয়ের নায়ক’ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রাশেদ খাঁনের ভাষ্য, ইতিহাস কখনো পরিবর্তন করা যায় না এবং সময়ই প্রকৃত ঘটনা সামনে আনবে।

পোস্টে তিনি আরও দাবি করেন, জুলাই আন্দোলন ছিল একটি জনযুদ্ধ এবং শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে উঠেছিল। তবে কিছু সমন্বয়ক সে সময় ভিন্ন ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিলেন বলেও তিনি মন্তব্য করেন।

রাশেদ খাঁনের এসব বক্তব্য তার ব্যক্তিগত মতামত হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।



ফেসবুক কর্নার