August 7, 2026, 4:11 am
শিরোনাম :
সুইপার দিয়ে চলছে সরকারি অ্যাম্বুলেন্স, কোটচাঁদপুরে রোগীদের ভোগান্তি স্বামীর মৃত্যুর ৩০ মিনিট পর স্ত্রীরও মৃত্যু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা ফাতেহি বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের ‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলির গোডাউন মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দলের সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ড. আব্দুল আহাদ।
বক্তারা বলেন, হিলি স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হলেও বন্দর থেকে বিভিন্ন জেলায় যাওয়ার সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ ও পণ্য পরিবহন সংশ্লিষ্টরা প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।
এছাড়া বক্তারা গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট দাবি তুলে ধরেন।



ফেসবুক কর্নার