July 23, 2026, 9:42 pm
শিরোনাম :
নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সরকারি জমি দখল, অবৈধ দোকানে বাড়ছে দুর্ভোগ তিশার হাত ধরে এএইচএফ জুনিয়র কাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা সুন্দরবনে চোরা শিকারীদের দৌরাত্ম্য অব্যাহত, এক বছরে ২৯৪ মামলায় গ্রেপ্তার ৩৯৬ ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক ভূরুঙ্গামারীতে ৪ ভারতীয় গরুসহ ৫ চোরাকারবারি আটক, বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল, অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এরার কাচ্চি ঘরের খিচুড়িতে পাওয়া গেল কেন্নো, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ প্রতিমন্ত্রীর সুপারিশে পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের কর্মসংস্থানের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে ৬ মাসে চারবার চুরি, শিক্ষার পরিবেশ বিপর্যস্ত

আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না:উজ্জ্বল

মোহাম্মদ বাবুল হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি মো. উজ্জ্বল মুন্সি দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি পদসহ দলীয় সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে উজ্জ্বল মুন্সি বলেন, “আমি মো. উজ্জ্বল মুন্সি, পিতা: মো. মজিবর রহমান মুন্সি, গ্রাম: প্রভাকরদী, মুকসুদপুর, গোপালগঞ্জ। আমি মুকসুদপুর উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলাম। আজ ২২ জুলাই সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতি পদসহ সকল প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তাঁকে ওই পদে রাখা হয়েছে—এ বিষয়টি তিনি নিজেই জানতেন না। এছাড়া তিনি অতীতে আওয়ামী লীগের কোনো দলীয় কর্মকাণ্ডে অংশ নেননি বলেও দাবি করেন।



ফেসবুক কর্নার