July 23, 2026, 8:45 pm
শিরোনাম :
নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সরকারি জমি দখল, অবৈধ দোকানে বাড়ছে দুর্ভোগ তিশার হাত ধরে এএইচএফ জুনিয়র কাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা সুন্দরবনে চোরা শিকারীদের দৌরাত্ম্য অব্যাহত, এক বছরে ২৯৪ মামলায় গ্রেপ্তার ৩৯৬ ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক ভূরুঙ্গামারীতে ৪ ভারতীয় গরুসহ ৫ চোরাকারবারি আটক, বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল, অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এরার কাচ্চি ঘরের খিচুড়িতে পাওয়া গেল কেন্নো, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ প্রতিমন্ত্রীর সুপারিশে পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের কর্মসংস্থানের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে ৬ মাসে চারবার চুরি, শিক্ষার পরিবেশ বিপর্যস্ত

সনদ ছাড়া গরু জবাই, মাংস বিক্রেতাকে জরিমানা

আলমগীর হোসেন হরিনাকুন্ডু ঝিনাইদা প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রাণিস্বাস্থ্য পরীক্ষার সনদ ছাড়া গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার কুলবাড়ীয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, পশুজবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৫(২) ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে কুলবাড়ীয়া বাজারের মাংস বিক্রেতা মো. সাহেব আলী প্রাণিস্বাস্থ্য পরীক্ষার সনদ ছাড়াই গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আইনানুগ দণ্ডের নির্দেশও দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার