August 5, 2026, 2:47 pm

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন না করার অভিযোগ, তালাবদ্ধ বিদ্যালয় ঘিরে ক্ষোভ

মিজানুর রহমান সাগর বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০৯ নম্বর উত্তর সুতালরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন না করে বিদ্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সরেজমিনে গিয়ে বিদ্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। বিদ্যালয়ের দপ্তরি-কাম-নৈশপ্রহরী জাহিদ ফরাজি জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রহিমা আক্তার তাকে কিংবা সহকারী শিক্ষকদের দিবসটি পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেননি।
সহকারী শিক্ষিকা শারমিন আক্তার ও মারজানা জানান, তারা প্রতিদিনের মতো বিদ্যালয়ে এসে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান। তাদের দাবি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিবসটি পালন বা এ-সংক্রান্ত কোনো নির্দেশনা দেননি। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়নি বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রহিমা আক্তার বলেন, তিনি ছুটিতে ছিলেন। তবে দিবসটি পালনের দায়িত্ব সহকারী শিক্ষকদের দিয়েছিলেন।
অন্যদিকে সহকারী শিক্ষিকা শারমিন আক্তার বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার কাছ থেকে তারা কোনো নির্দেশনা পাননি।
মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার সিফাইনুর রহমান বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে আগে থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের এবং এ ক্ষেত্রে দায় এড়ানোর সুযোগ নেই।



ফেসবুক কর্নার