June 24, 2026, 5:49 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

আত্রাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিমা খাতুন আত্রাই নওগাঁ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুব দলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম সভাপতিত্ব করেন এবং যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন। তাঁরা যুবদলের ঐতিহ্য, সংগ্রাম ও সমাজসেবামূলক কাজের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুজ্জামান সাগর, সহসাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও উপজেলার আট ইউনিয়নের যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দলের ঐক্যবদ্ধতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অঙ্গিকার করেন।



ফেসবুক কর্নার