July 14, 2026, 10:23 pm
শিরোনাম :
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‌‘গায়েবানা জানাজা’ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: শেখ হাসিনাকে আইনমন্ত্রী ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪ পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ

চকরিয়া জনস্বাস্থ্য অফিস থেকে ৩৬ লাখ টাকার যন্ত্রাংশ চুরি; বিশুদ্ধ পানির যোগান বিপন্ন

জুলফিকার আলী ভুট্টো

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া জনস্বাস্থ্য অফিসের গুদাম থেকে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের ৯টি বিদেশি মোটর ও ৩টি সাবমার্সিবল পাম্প চুরি হয়ে গেছে। এতে প্রায় ৪ হাজার পরিবারের ২০ হাজার মানুষ বিশুদ্ধ পানীয় পান থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার মনির ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক নাসিম ফকির এ ঘটনায় চকরিয়া থানায় উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস ও গুদামের পাহারাদার ইমরান হোসেনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।
নাসিম ফকির জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত চকরিয়া উপজেলা ৮টি প্রকল্পের জন্য ইতালি থেকে আমদানিকৃত এই যন্ত্রপাতি মার্চ মাস থেকে অফিসের গুদামে রাখা হয়েছিল। চুরির ফলে বাকি যন্ত্রাংশ ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে এবং স্থানীয়দের বিশুদ্ধ পানির সরবরাহ প্রভাবিত হচ্ছে।
উপসহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস এই অভিযোগ অস্বীকার করে বলেন, গুদামে একাধিক ঠিকাদারের মালামাল রাখা থাকায় একজন কেয়ারটেকার নিয়োগ করা হয়েছিল। তবে অতীতে চুরির ঘটনা ঘটলেও বিষয়টি সমাধান হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার