June 4, 2026, 1:44 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

পরিচয়ে প্রেম, চাইনিজ খাওয়ার প্রলোভন: বাগমারায় দুই নারীর মালামাল লুট, দুই প্রতারক গ্রেপ্তার

মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজশাহী

মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার (রাজশাহী):
রাজশাহীর বাগমারায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে প্রেম এবং চাইনিজ খাওয়ার প্রলোভন দেখিয়ে দুই নারীকে অজ্ঞান করে তাদের মালামাল লুটের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে দুই জোড়া নুপুর উদ্ধার করা হলেও বাকি মালামাল এখনও ফেরত পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃতরা হলেন, তানোর উপজেলার আলাদিঘি গ্রামের তৌহিদুল ইসলাম (২৪) এবং একই উপজেলার কালনা গ্রামের মশিউর রহমান (২৩)। রূপা খাতুন নামের একজন নারী ২৬ অক্টোবর থানায় দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, চার বছর আগে ফেসবুকে “কষ্টের জীবন” নামে আইডি খোলেন তৌহিদুল। নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে রূপার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ২০ অক্টোবর তৌহিদুল ও সহযোগী রূপা ও তার খালাতো বোনকে বান্দাইখাঁড়া বাজারে দেখা করতে নিয়ে যান এবং পরে বাগমারার ভবানীগঞ্জ নিউমার্কেটে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যান। সেখানে কফি ও খাবারের মাধ্যমে দুই নারী অচেতন হয়ে পড়েন।
অচেতন নারীদের বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশু ভাইটিকে বাড়ির সামনে রেখে প্রতারকরা পালিয়ে যায়। হাসপাতাল থেকে চেতনা ফিরে দুই নারী তাদের মালামালের চুরি বুঝতে পারেন। ঘটনার পর রূপা ও পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি মালামাল উদ্ধারের জন্য তাদের রিমান্ডে নেওয়া হবে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।



ফেসবুক কর্নার