August 7, 2026, 1:04 am
শিরোনাম :
সুইপার দিয়ে চলছে সরকারি অ্যাম্বুলেন্স, কোটচাঁদপুরে রোগীদের ভোগান্তি স্বামীর মৃত্যুর ৩০ মিনিট পর স্ত্রীরও মৃত্যু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুটবলার প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা ফাতেহি বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের ‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি’, সমাবেশে এনসিপি নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

খুলনা-২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহর মতবিনিময় ও গণসংযোগ

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা মার্কার প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সদর থানার ২৪ এবং সোনাডাঙ্গা থানার ১৮ নম্বর ওয়ার্ডের কাশেম নগর, শেরেবাংলা রোড, গল্লামারীসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।
এসময় তিনি এলাকার ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের বার্তা তুলে ধরেন।
মুফতী আমানুল্লাহ বলেন, “দলের নির্দেশেই আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের ভালোবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। সংসদে আপনাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরব। আমাদের লক্ষ্য হবে জনকল্যাণ, সমতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন।”
গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন, মুফতী ইমরান হোসাইন, মো. সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, আলহাজ্ব নজরুল ইসলাম, জিএম মুরাদ, মো. সাখাওয়াত হোসেনসহ স্থানীয়



ফেসবুক কর্নার