April 25, 2026, 11:16 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় বান্ধবী তন্বী আটক নতুন রহস্য

অভয়নগর প্রতিবেদক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার ঘনিষ্ঠ পরিচিত যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) রাতের দিকে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম।
এর আগে সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের আল-আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ নামের একটি ভবনে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। পুলিশ জানায়, ওই ভবনের একটি কক্ষ গত ১ নভেম্বর ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। সেখানেই গুলির ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রোববার রাত থেকে মোতালেব শিকদার ওই ভাড়া কক্ষে অবস্থান করছিলেন। সোমবার সকালে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি নিজেই বাসা থেকে বেরিয়ে আসেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিচিত ব্যক্তিদের সঙ্গেই তার দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকেই তনিমা আত্মগোপনে ছিলেন।
পুলিশ ওই কক্ষ তল্লাশি করে একটি পিস্তলের খোসা, পাঁচটি বিদেশি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব শিকদার তার দুই সহযোগীসহ একটি গাড়ি থেকে নেমে ‘মুক্তা হাউজ’-এর দিকে প্রবেশ করেন। পরদিন সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে ধরে তাকে ভবনটি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে ওই বাসায় একাধিক ব্যক্তি অবস্থান করছিলেন। তাদের মধ্যকার বিরোধ থেকেই সোমবার সকালে গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের বিভিন্ন স্থানে রক্তের চিহ্নও পাওয়া গেছে।



ফেসবুক কর্নার