June 5, 2026, 6:38 am
শিরোনাম :
 ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি

এক আসনে মনোনয়ন কিনলেন আপন ২ ভাই

অভয়নগর প্রতিবেদক

গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন থেকে কালিয়াকৈর উপজেলার বলিয়াদি জমিদার বাড়ির আপন দুই ভাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা গাজীপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

গাজীপুর রিটার্নিং কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভা থেকে বারবার নির্বাচিত মেয়র মজিবুর রহমানকে। ওই আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার সকালে গাজীপুর জেলা রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব। এ ছাড়া একই আসন থেকে তারই বড় ভাই চৌধুরী ইরাদ আহামেদ সিদ্দিকী গত রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই আসন থেকে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর দুই ছেলে ইশরাক ও ইরাদ মনোনয়নপত্র সংগ্রহ করায় এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন কি না জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘মনোনয়ন সংগ্রহ করেছি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

বড়ভাই ইরাদ আহামেদ সিদ্দিকী বলেন, ‘আমার জনপ্রিয়তা রয়েছে যার কারণে আমি মনোনয়ন সংগ্রহ করেছি। বাংলাদেশ লেবার পার্টি থেকে আনারস প্রতীকে নির্বাচন করব।’

এ ছাড়া গাজীপুর-১ আসন থেকে স্বতন্ত্রী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আতিকুর রহমান। গাজীপুর-২ আসনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির দলীয় প্রার্থী এম মনজুরুল করিম, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা এম এ হানিফ সরকার এবং জামায়েত ইসলামীর পক্ষে এখনো মনোনয়নপত্র না নিলেও তারা সিডি সংগ্রহ করেছেন বলে জানা যায়। এ ছাড়া গাজীপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রফেসর আবুল হাসেম ও মেজর (অব.) সফিউল্লাহ মিঠু।

জানা গেছে, গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের কাছ থেকে তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এখন পর্যন্ত গাজীপুর জেলা থেকে ১০ জন মনোনয়নপত্র কিনেছেন।



ফেসবুক কর্নার