June 5, 2026, 6:50 am
শিরোনাম :
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা

দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ করলো বাংলাদেশ সেনাবাহিনী,

অভয়নগর প্রতিবেদক

বিজয়ের মাসে পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ১১টি পাড়ার অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ মঙ্গলবার ২৩ শে  ডিসেম্বর  বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের পাড়ায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি ম্যাজেস্টিক টাইগার্স) এর উপ অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম উপস্থিত হয়ে উক্ত পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় সাবজোন কমান্ডার, বাকলাইপাড়া সেনা সাবজোন, কে এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, থানচি, আলীকদম ও সামরিক-বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন, সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগিতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে সুন্দর ভাবে জীবনযাপন করছি। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

পাড়া পরিদর্শনকালে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইন শা আল্লাহ। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

উপ অধিনায়ক আরো বলেন, পাহাড়ের শান্তি বিনষ্টকারী কোন দল কিংবা গোষ্ঠীর পাহাড়ে কোন স্থান নেই। পাহাড়ে যে কোন ধরণের অন্যায় প্রতিহত ও নির্মূল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত। যে কোন ধরণের চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি নির্মূলকল্পে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপ অধিনায়ক পাহাড়ি জনগোষ্ঠীকে আহবান জানান।



ফেসবুক কর্নার