March 9, 2026, 1:10 pm
শিরোনাম :
রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঢল, ভাঙনের আভাস নলডাঙ্গায় মেয়র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন জাহিদুল ইসলাম লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা, ৩ জন আটক আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রৌমারীতে ছ্যাঁচড়া চোরের উপদ্রব, অতিষ্ঠ ক্রেতা ও ব্যবসায়ীরা বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকতে হুইপের নির্দেশ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের

ভোলা-৪ আসনে বিএনপি ও ইসলামি আন্দোলনের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

অভয়নগর প্রতিবেদক

মোহাম্মদ নয়ন চৌধুরী ভোলার প্রতিনিধি ॥

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও ইসলামি আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিস হতে নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আলীম উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দুটি সংগ্রহ করেন চরফ্যাশন উপজেলা বিএনপি এবং ইসলামি আন্দোলনের উপজেলা নেতাকর্মীরা।

‎এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া, সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক গোফরান মহাজন, মীর শাহাদাত হোসেন ছায়েদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।

 

এদিকে ইসলামি আন্দোলনের প্রার্থীর পক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিন, ভোলা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উপদেষ্টা আলহাজ আলাউদ্দিন তালুকদার, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি নুর উদ্দিন প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিস ‎থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উভয় দলের নেতা কর্মীরা সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দলের বিজয়ের ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।



ফেসবুক কর্নার