June 4, 2026, 2:52 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

রিমা খাতুন
Oplus_131072

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৫ হাজার কৃষক ধাপে ধাপে এ সুবিধা পাবেন। প্রতিটি কৃষক এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাচ্ছেন। এতে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ ও মসুর—এই সাতটি ফসলের জন্য কৃষকদের সহযোগিতা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৪০০ কৃষক গম, ৪,৪০০ কৃষক সরিষা, ২০ জন সূর্যমুখী, ১০০ জন চিনাবাদাম, ২০ জন পেঁয়াজ, ১০ জন মুগ এবং ৫০ জন কৃষক মসুর ফসলের বীজ ও সার পেয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নূরে আলম সিদ্দিক বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের লাভবান করা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই সরকারের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এই প্রণোদনা কর্মসূচির ফলে রবি মৌসুমে ফসলের বাম্পার ফলন হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। তিনি জানান, মাঠ পর্যায়ে উপসহকারী কর্মকর্তারা কৃষকদের কারিগরি সহায়তা প্রদান করবেন।



ফেসবুক কর্নার