May 14, 2026, 11:22 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুর্শিদা জামান বেল্টু

অভয়নগর প্রতিবেদক

মোঃ আবু সাইদ শওকত আলী ,ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাংসদ পতœী মুর্শিদা জামান বেল্টু। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী  রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য আশরাফ হোসেন স্বপন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, বিএনপি নেতা আকিমুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক মিলন বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মুর্তজা জিকো ও ছাত্রদল নেতা নাজমুল হোসেনসহ নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুর্শিদা জামান বেল্টু বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের দল করি। এখানে অনেক মনোনয়ন প্রত্যাশী আছেন, প্রতিযোগীতাও আছে। দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন যেই পাক না কেন, আমরা ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে একসাথে কাজ করবো। ধানের শীষ প্রতিকের ব্যপারে আমাদের কোন বিভেদ নেই। এসময় তিনি ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।



ফেসবুক কর্নার