June 5, 2026, 7:38 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

জায়গা দখলকে কেন্দ্র করে সং*ঘর্ষ, বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আ*হত

অভয়নগর প্রতিবেদক
Oplus_131072

বগুড়ার ধুনট উপজেলায় বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন— ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের মোজাম্মেল হক মন্ডল (৬২), তার ছেলে ইমরান হোসেন ও বোন পিয়ারা বেগম (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, চরনাটাবাড়ি গ্রামের মোজাম্মেল হক মন্ডলের সঙ্গে প্রতিবেশী বারিক মন্ডলের দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, প্রায় তিন মাস আগে বারিক মন্ডল অবৈধভাবে মোজাম্মেল হকের জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
এরই ধারাবাহিকতায় রোববার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে মোজাম্মেল হক মন্ডল ও তার লোকজন বিরোধপূর্ণ ওই জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় বারিক মন্ডল ও তার ছেলে ইছরাফিল ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে মোজাম্মেল হক মন্ডল, তার ছেলে ইমরান হোসেন ও বোন পিয়ারা বেগম আহত হন।
এ ঘটনায় আহত মোজাম্মেল হকের ছেলে নাজমুল হোসাইন বাদী হয়ে বারিক মন্ডল, তার ছেলে ইছরাফিল ইসলামসহ তিনজনের নাম উল্লেখ করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে অভিযুক্ত ইছরাফিল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “বসতবাড়ির জায়গা নিয়ে প্রতিপক্ষের লোকজনই আমাদের ওপর হামলা করেছে। আমরা আহত হয়েছি। তাদের অভিযোগ সঠিক নয়। আমরাও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, “ঘটনাটি নিয়ে উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার