June 5, 2026, 7:39 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

বিশৃঙ্খলার অভিযোগে যুব অধিকার পরিষদের নেতা বহিষ্কার

অভয়নগর প্রতিবেদক

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনায় গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদের এক নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের আওতাধীন আড়ংঘাটা থানা যুব অধিকার পরিষদের সভাপতি রবিউল ইসলাম (রবি মল্লিক)–কে সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি এইচ এম তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় রবিউল ইসলাম (রবি মল্লিক) অন্য একটি রাজনৈতিক দলের প্রচার-প্রচারণায় যুক্ত ছিলেন এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করা হয়।
সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম সুশৃঙ্খল রাখার স্বার্থে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার