June 4, 2026, 12:55 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

নাভারণে হিরো বাইক প্লাজায় টেকনিশিয়ান ও মিডিয়া কর্মীদের মতবিনিময়

ইকরামুল ইসলাম

শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থিত হিরো নিলয় বাইক প্লাজা মোটর্সে বুধবার (২৯ অক্টোবর) সকালে টেকনিশিয়ান ও মিডিয়া কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন হিরো নিলয় মোটর্সের যশোর এরিয়া ম্যানেজার আবুল হাসান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজুকি সুমি মোটর্স ও নিলয় হিরো মোটর্সের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন সিটি হাসপাতালের চেয়ারম্যান আবু জুবায়ের রুমেল, ভাই ভাই অটোর স্বত্বাধিকারী মনির হোসেন, এবং বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী তরিকুল হাসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরো বাইক প্লাজার সেলস ম্যানেজার হুসাইন, সেলস এক্সিকিউটিভ জয়, সিনিয়র টেকনিশিয়ান আল-আমিন, সাব-টেকনিশিয়ান সজিব, রাজু হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে জাঁকজমকপূর্ণ পরিবেশে উন্মোচন করা হয় হিরোর সর্বশেষ মডেল হলুদ কালার এক্সট্রিম ১২৫ সিসি এফআই এবিএস (এসি) এবং রেট সিলভার মেট ব্লু হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি স্পোর্টস এডিশন ড্রাম। বক্তারা বলেন, এই নতুন মডেলগুলো গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের নিশ্চয়তা দেবে এবং স্থানীয় বাজারে মোটরসাইকেল বিকাশে নতুন মাত্রা যোগ করবে।



ফেসবুক কর্নার