June 5, 2026, 7:39 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিক-বিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন নব আদাতলা গ্রামের নদীর ধারের কাঁচা রাস্তার ওপর থেকে মালিক বিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদকদ্রব্য-গুলো নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার হয়েছে।
তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির এই ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। চোরাচালান দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।



ফেসবুক কর্নার