March 9, 2026, 2:53 pm
শিরোনাম :
পানছড়ির যুবসমাজের উদ্যোগে অসহায় পরিবার পেল টিনসেট ঘর ভোমরা মাদক ব্যবসা রমরমা  ভিডিওতে ফেনসিডিল বিক্রি করতে দেখা গেল সুজন গাইনকে নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন’র আল্ট্রাপুওর প্রোগ্রামে ৩০০ পরিবার পেল নগদ ও কৃষি বীজ প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, পাইলট নিরাপদে জরুরি অবতরণ তাড়াশে সেচ মটরের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু তেলের সংকটের আশঙ্কায় পঞ্চগড়ে পাম্পে ভিড়, তেতুলিয়ায় গাড়ির দীর্ঘ সারি ব্যাংক খালি, ফুটপাত পূর্ণ: নতুন নোটের ‘উৎস’ নিয়ে প্রশ্ন শেরপুরে ঈদকে সামনে রেখে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা শিবগঞ্জে পরকীয়ার সালিশ ঘিরে সংঘর্ষে নিহত ১ জুরাছড়িতে বুদ্ধশ্রী ভান্তের আগমনে ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সর্বজনীন সংঘদান

স্ত্রী হ*ত্যার অভিযোগে স্বামী গ্রে*প্তার, 

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (৩৫)সহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আবারও কথা-কাটাকাটির একপর্যায়ে উজ্জ্বল হোসেন স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে জেসমিন গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেন, তার বাবা ইউনুস আলী ও মা জোসনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে



ফেসবুক কর্নার