June 5, 2026, 7:40 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা কেরামত আলী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম।
সভায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ সময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার