June 5, 2026, 7:38 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মা*দকসহ আটক এক

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদানের পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চলছে মাদকবিরোধী অভিযান। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি টিম বিশেষ অভিযানে ধামইরহাটে ১২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গত ২৩ ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ধামইরহাট থানাধীন নাহার ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাহার ফিলিং স্টেশনের সন্নিকটে রাস্তার পাশে চটের বস্তা নিয়ে অবস্থানরত এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তার নিকট থাকা চটের বস্তা তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মুরাদ হোসেন (২৭)। তিনি ধামইরহাট উপজেলার দৌলতপুর এলাকার মোঃ মোতাহার হোসেনের ছেলে। উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, নওগাঁ জেলায় মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার