July 14, 2026, 9:31 pm
শিরোনাম :
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর ‌‘গায়েবানা জানাজা’ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: শেখ হাসিনাকে আইনমন্ত্রী ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৪ পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, সংসদে শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তাল ময়মনসিংহ

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ, মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা

শাহরিয়ার রিপন

মোঃ শাহরিয়ার রিপন, চট্টগ্রাম:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা জালিয়াপাড়া খানকার ডেইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
স্থানীয় সূত্র জানায়, টেকনাফ সীমান্ত এলাকা দিয়ে নিয়মিতভাবে ইয়াবা পাচার হয়, যা জনজীবন ও যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের মতে, কোস্ট গার্ডের এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি।



ফেসবুক কর্নার