July 14, 2026, 9:23 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৪ ডিসেম্বর) কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে। বুধবার  কমিশন পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।’
আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এক বার্তায় পূর্বের বার্তা মুছে ফেলে ৩১ ডিসেম্বর পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধনের শেষ তারিখের বিষয়টি প্রচারের জন্য অনুরোধ জানিয়েছেন।

এর আগে, বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘আমাদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। এটা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি, তারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।’



ফেসবুক কর্নার