April 25, 2026, 1:49 pm
শিরোনাম :
নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হা*মলা , মা*মলায় আ*টক -৩

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান সাতক্ষীরা।
বেতনা নদীর খননকৃত মাটি অবৈধভাবে লুটের ঘটনার সময় কিসমত আলী নামক ১ ট্রলি চালককে মাটি সহ আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়ার ঘটনায়, পুলিশ ফাঁড়িতে হামলা মারপিট ও ছিনতাইয়ের ঘটনার মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে গত বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে হামলাও ছিনতাইয়ের ঘটনায় তাদের আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার মামলায় বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতরা হলো রহমত (৪৩), আশিকুজ্জামান (২৫) ও ইমদাদুল ইসলাম (২৭)। তাঁদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর (সানাপাড়া) এলাকায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান (পিপিএম) জানান, বেতনা নদীর খননকৃত মাটি অবৈধভাবে লুটের অভিযোগে গত ২৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে কিসমত আলীকে মাটিভর্তি ট্রলিসহ আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে কিসমতের স্বজন ও সহযোগীরা সন্ত্রাসী কায়দায় পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহাবুর রহমান ও সিপাহি মেহেদী হাসান আহত হন। তিনি বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদানসহ সংশ্লিষ্ট ধারায় সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম) এর নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার ৩ জন হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে জানান। এর আগে এ ঘটনায় কিসমত আলীসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।



ফেসবুক কর্নার