June 5, 2026, 8:53 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

ভারতে পালানোর সময় বেনাপোলে যুবলীগ নেতা আ*টক

Reporter Name
Oplus_131072

 

বেনাপোল প্রতিনিধি

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে নাশকতার মামলার আসামি এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক ওই যুবলীগ নেতার নাম রাসেল পাঠান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলার আসামি।

আটক রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে। তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ১২ টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে এক যুবলীগ নেতা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। এ সময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দুটি নাশকতার মামলা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, স্টপলিস্ট থাকায় ময়মনসিংহের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে



ফেসবুক কর্নার