May 14, 2026, 12:53 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

সিরাজগঞ্জের সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের পাশে আছি- সাইদুর রহমান বাচ্চু 

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি

রাকিবুল ইসলাম রাকিব, জেলা প্রতিনিধি- সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যায় সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব –  সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি সিরাজগঞ্জ, ও প্রেসিডেন্ট সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।  প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।  উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জের সকল নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  জনাব মমিন বাবু,  প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ নাট্য ফেডারেশন ও কর্নধার- নাট্যলোক, সিরাজগঞ্জ।  জনাব- ইমরান মুরাদ, সাধারণ সম্পাদক – সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ ও সাধারণ সম্পাদক নাট্যচক্র থিয়েটার, সিরাজগঞ্জ।  জনাব- দিলীপ গৌড়, সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম, সিরাজগঞ্জ ও কর্নধার- নাট্য নিকেতন, সিরাজগঞ্জ।  জনাব মো: গোলজার হোসেন, সভাপতি,  সিরাজগঞ্জ নাট্য ফেডারেশান  ও সাধারণ সম্পাদক – রুপক নাট্য গোষ্ঠী, সিরাজগঞ্জ।  জনাব- মাহবুবে খোদা টুটুল, কেন্দ্রীয় কমিটির সদস্য – সম্মিলিত সাংস্কৃতিক জোট, ও কর্নধার- প্রসূন থিয়েটার, সিরাজগঞ্জ।জনাব- সাইদুর রহমান, সাধারণ সম্পাদক – সিরাজগঞ্জ নাট্য ফেডারেশান, ও কর্নধার- জহীর রায়হান থিয়েটার, সিরাজগঞ্জ।  জনাব- আহম্মেদ শরিফ, নাট্যকার ও কর্নধার- সংগ্রামী নাট্য গোষ্ঠী, সিরাজগঞ্জ। জনাব হীরক গুন, সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব ও সাবেক সভাপতি – সিরাজগঞ্জ নাট্য ফেডারেশান।  জনাব রানা মাহমুদ, জেলা জাসাস, সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ মিউজিয়াম ফাউন্ডেশন এর সভাপতি।  জনাব- রাকিবুল ইসলাম রাকিব,  অর্থ সম্পাদক – সিরাজগঞ্জ নাট্য ফেডারেশান ও প্রধান পরিচালক – থিয়েটার মঞ্চ, সিরাজগঞ্জ। এছাড়াও সিরাজগঞ্জে সকল  সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সিরাজগঞ্জের সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। । এই সভাটি সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য মিলনমেলায় পরিণত হয়, যেখানে প্রায় শতাধিক নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রধানগন সিরাজগঞ্জের নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের জন্য বিভিন্ন দাবি, সমস্যা, ও সমাধানের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বক্তারা একটি সাংস্কৃতিক কমপ্লেক্স এর দাবী জানান, যেটা দীর্ঘদিন যাবত চেয়ে আসছেন, যেখানে থাকবে সকল সংগঠনের জন একটি করে মহরা কক্ষ ও একটি অডিটোরিয়াম,  যেখানে সকল সংগঠন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রস্তুতি ও স্থায়ী একটি করে রুম বরাদ্দ থাকবে। বক্তারা আরো বলেন, সিরাজগঞ্জের মুক্ত মঞ্চ সংস্কার ও অডিটোরিয়াম এর ভাড়া কমানো সহ বিভিন্ন দাবি ও সমস্যার কথা জানান। প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যমে সকল সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন, সেই সাথে মৌলবাদীদের থেকে সাবধান থাকার পরামর্শ প্রদান করেন।  সিরাজগঞ্জের সাংস্কৃতিকে আরো প্রগতিশীল করার জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।



ফেসবুক কর্নার