June 5, 2026, 9:55 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

“গৌরবের অর্ধশতক: ১৯৭৫ থেকে ২০২৫ — বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ অভিযাত্রা”

অভয়নগর প্রতিবেদক

বান্দরবান প্রতিনিধি:
গৌরব ও ঐতিহ্যের অম্লান ইতিহাস বুকে নিয়ে বান্দরবান সরকারি কলেজ পা রাখল প্রতিষ্ঠার অর্ধশতকে। দীর্ঘ ৫০ বছরের গৌরবময় পথচলার স্মৃতিকে ধারণ করে ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো সুবর্ণ জয়ন্তী উৎসব।“গৌরবের উচ্ছ্বাসে ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ২০২৫”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব হয়ে উঠেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণের মিলনমেলা।অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যাতে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শত শত অতিথি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। সভাপতিত্ব করেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সঞ্জীব কুমার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌরসভার প্রশাসক এস.এম. মনজুর রহমান, এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।উৎসব উপলক্ষে আয়োজিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং নির্বাক দলের কনসার্টসহ নানা বিনোদনমূলক আয়োজন।এর আগে মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ক্রীড়া উৎসব, যেখানে নবীন ও প্রবীণ খেলোয়াড়রা অংশ নেন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, লুডু, রশি টানাটানি ও মিউজিক্যাল চেয়ারসহ নানা ইভেন্টে।সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৫-এর সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদ জানান, মাসব্যাপী বিভিন্ন ইভেন্টের সমাপ্তি ঘটছে আজকের বর্ণাঢ্য আয়োজনে। দিনব্যাপী অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, “১৯৭৫ সালে পার্বত্য জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বান্দরবান সরকারি কলেজ। আজ ৫০ বছরের এই যাত্রায় এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন পর্যায়ে— চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, প্রশাসক ও প্রভাষক হিসেবে— দেশ গঠনে অবদান রাখছেন।”এর আগে গত ১৭ নভেম্বর বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, কলেজের প্রভাষক মেহেদী হাসান, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার, এবং ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম বাবুলসহ অসংখ্য শিক্ষার্থী ও অতিথি উৎসবে অংশ নেন।পুরো ক্যাম্পাসজুড়ে আজ স্মৃতিময় পরিবেশ
নবীন-প্রবীণ শিক্ষার্থীদের হাসি, আবেগ ও পুনর্মিলনে মুখর বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণ যেন ফিরে গেছে ৫০ বছরের এক গৌরবময় ইতিহাসের সোনালি দিনে।



ফেসবুক কর্নার