May 14, 2026, 12:53 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

ঝিকরগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য

আশরাফুজ্জামান বাবু স্টাফ রিপোর্টার জিজ্ঞাসা

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের চান্দা গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জিনিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূ। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত জিনিয়া বিল্লাল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, নিহত জিনিয়া ও বিল্লাল আপন মামাতো-ফুফাতো সম্পর্কের ছিলেন এবং তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের ১৫ মাস বয়সী একটি সন্তান রয়েছে। বর্তমানে স্বামী বিল্লাল মালদ্বীপে অবস্থান করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
তবে নিহতের ভাই ইবরাহীম হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী বিল্লাল ও তার পরিবারের সদস্যরা জিনিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এজন্য একসময় তাকে বাবার বাড়িতে আশ্রয় নিতে হয়। পরে সমঝোতার মাধ্যমে জিনিয়াকে শ্বশুরবাড়ি ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু গতরাতে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ করেন তিনি।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, মৃত্যুর কারণ উদঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার