April 25, 2026, 4:38 pm
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নিখোঁজের পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা শিশির, স্বস্তি ফিরছে পরিবারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: গহনা লুটের অভিযোগে গ্রেপ্তার এক ব্রজলাল কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

খুলনা -৬ আসনে প্রচারণা শুরু করলেন জাপা’র মোস্তফা কামাল জাহাঙ্গীর 

অভয়নগর প্রতিবেদক

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন  জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য ও  জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। জাপা নেতা মোস্তফা ২৬ ডিসেম্বর শুক্রবার জুম্মাবাদ   পিতা পাইকগাছা সরকারী বালিকা উচ্চ  বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম  আলহাজ্ব এস এম আলী আকবর ও দাদা, দাদীর কবর জিয়ারত করার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেন।  প্রথমে তিনি জন্মভূমি পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের যান এবং নিজের আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের কাছে দোয়া চান।পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে   গদাইপুরের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেন। এরপর তিনি সোলাদানা ইউনিয়নে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রয়াত প্রফুল্ল সরদারের ছোট ছেলে পৌরসভার সাবেক কমিশনার পরিতোষ কুমার সরদার পরলোক গমন করায় তার বাড়ীতে গিয়ে তার পরিবারকে  সমবেদনা জানান। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলাম খোকন, জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপানেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা, ফিরোজ খান ও এবাদুল সরদার।



ফেসবুক কর্নার