June 5, 2026, 10:59 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

মাদারীপুর-১ আসনে গনঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন

অভয়নগর প্রতিবেদক

 মোঃ সাইফুল ইসলাম আকাশ শিবচর প্রতিনিধি
মাদারীপুর -১(শিবচর) আসনে গন অধিকার পরিষদ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে দলটির প্রার্থী  মনির হোসেন রাজিব। এসময় তিনি ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।
শুক্রবার সন্ধা ৭ টার দিক শিবচর পৌর মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন মনির হোসেন রাজিব।
এময় তিনি বলেন,শিবচর এ আসনে গণধিকার পরিষদের পক্ষ থেকে নমিনেশন পেয়ে যে সম্মান লাভ করেছি, তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।এই নমিনেশন শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়-এটি শিবচরের মানুষকে নিয়ে নতুন একটি রাজনৈতিক যুগের সূচনা।প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই গণধিকার পরিষদের সম্মানিত সভাপতি ভিপি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে,যারা আমাকে বিশ্বাস করে শিবচরের মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন।আমি আরও ধন্যবাদ জানাই আমাদের শিবচর উপজেলার সকল নেতা-কর্মী, যারা কঠোর পরিশ্রম, আন্তরিক ভালোবাসা ও সংগঠনের প্রতি অগাধ বিশ্বাস রেখে আজকের এই অবস্থানে আমাকে পৌঁছাতে সাহায্য করেছেন।
এসময় তিনি আরো বলেন, রাজনীতিকে পেশা নয়-সেবা হিসেবে গ্রহণ করবো। স্বচ্ছতা, সততা ও মানুষের আস্থা অর্জন করাই হবে আমার মূল কাজ।
আপনারা ট্রাক প্রতীকে ভোট দিবেন এটাই আমরা প্রত্যাশা করি



ফেসবুক কর্নার