June 5, 2026, 10:59 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

ধানের শীষ নিয়ে ভোট করতে গণঅধিকার ছাড়ছেন রাশেদ খাঁন; নুর বললেন ‘কৌশল’

অভয়নগর প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দল থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দেবেন। গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে, দল ছেড়ে রাশেদ খাঁনের বিএনপিতে যাওয়াকে কৌশলগত কারণ বলে উল্লেখ করছে গণঅধিকার।

এ বিষয়ে নুরুল হক নুর বলেছেন, যুগপৎ আন্দোলনের শরীকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে। যেহেতু আমরা একসাথে সরকার-ও করবো, আন্দোলন করেছি, গণঅভ্যুত্থান পরবর্তী গত দেড় বছরে সবাই একই স্ট্যান্ডে কাজ করেছি; সেক্ষেত্রে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছে, সেখানে জয়লাভের কৌশলের জন্য তাকে দল থেকে অনুমতি দেয়া হয়েছে। সে শিগগিরই পদত্যাগ করবে এবং আমরা একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেবো।
রাশেদ খাঁন এতদিন ঝিনাইদহ-২ আসন থেকে ভোট করার কথা জানিয়ে আসছিলেন এবং সেখানে প্রচার-গণসংযোগও করে আসছিলেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সমীকরণ পাল্টে যায়। গণঅধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতায় ঝিনাইদহ-৪-এ তাকে সমর্থন দেয় বিএনপি।

আর ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দলের মনোনয়ন পেয়েছেন।



ফেসবুক কর্নার