May 14, 2026, 1:39 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

শিরোমণিতে ডেঙ্গু প্রতিরোধে এপিবিএন ও এলাকাবাসীর পরিচ্ছন্নতা অভিযান

মামুন মোল্লা খুলনা

মোঃ মামুন মোল্লা, খুলনা প্রতিনিধি
খুলনার শিরোমণিতে পরিবেশ দূষণমুক্ত নগরী গঠন ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় শিরোমণি ৩য় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
অভিযানের নেতৃত্ব দেন ৩য় এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দীন। উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার কে. এম. ফসিহুর রহমানসহ ব্যাটালিয়নের সকল অফিসার ও ফোর্স সদস্যরা।
র‌্যালিটি সকাল ১০টায় এপিবিএন ক্যাম্পাস থেকে শুরু হয়ে শিরোমণি বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে এপিবিএন গেইটে এসে শেষ হয়। এরপর শুরু হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশ নেন শিরোমণি বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারি মোঃ শাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ বরকত হোসেন, ইউপি সদস্য শেখ শরিফুল ইসলাম, মোড়ল মজিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
অভিযানে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা টিমও অংশ নেয়। তারা ময়লা-আবর্জনা অপসারণ ও জমে থাকা পানি পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এ সময় অধিনায়ক এম এম সালাহউদ্দীন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনগণের অংশগ্রহণই সবচেয়ে কার্যকর অস্ত্র। সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুললে ডেঙ্গু নির্মূল সম্ভব।”
স্থানীয়রা এপিবিএনের এই মহৎ ও মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের সামাজিক কর্মসূচি এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।”



ফেসবুক কর্নার