July 14, 2026, 9:01 am
শিরোনাম :
১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর…

ম*র্মান্তিকভাবে তিন সন্তানসহ কোচের মৃ*ত্যু

অভয়নগর প্রতিবেদক

মর্মান্তিক দুর্ঘটনায় তিন সন্তানসহ প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন। ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা দুর্ঘটনার শিকার হন তারা। দেশটির লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ১১ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর ভ্যালেন্সিয়ার কোচ মার্টিন এবং তার ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন সন্তান নিখোঁজ ছিলেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় মার্টিনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মর্মান্তিক নৌ দুর্ঘটনায় কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভ্যালেন্সিয়া। এক বিবৃতিতে ক্লাবটি লেখে, ‘ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তিন সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। অত্যন্ত কঠিন এই সময়ে ক্লাব তার পরিবার, বন্ধু এবং ভ্যালেন্সিয়া পুরুষ দল, নারী দল ও একাডেমির সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

স্পেনের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদও মার্টিন ও তার পরিবারের প্রতি শোক জানিয়েছে। এক বিবৃতিতে তারা লিখেছে , ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, ক্লাবের সভাপতি ও পরিচালনা পর্ষদ ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিনের এবং তার তিন সন্তানের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে রিয়াল মাদ্রিদ তার স্ত্রী আন্দ্রেয়া ও কন্যা মার এর প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছে।



ফেসবুক কর্নার