May 14, 2026, 1:40 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

সমবায়ের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা— মোল্লাহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

রায়হান শেখ মোল্লারহাট বাগেরহাট প্রতিনিধ

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে সদর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, “সমবায় জাতীয় অর্থনীতির অন্যতম স্তম্ভ। সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের অবদান অপরিসীম। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমবায়ভিত্তিক উদ্যোগ জাতীয় উন্নয়নকে আরও গতিশীল করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা এবং থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সফল সমবায়ী আব্দুল হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সমবায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে “উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্প”-এর আওতায় সুবিধাভোগী সমবায়ীদের মধ্যে চেক বিতরণ করা হয়।



ফেসবুক কর্নার