July 14, 2026, 10:01 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

বন্ধুর মেয়ের জন্মদিন উদযাপনে উরুগুয়েতে মেসি

অভয়নগর প্রতিবেদক

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সেখান থেকেই বন্ধুত্বের সূচনা। ক্যারিয়ারের শেষদিকেও দুই বন্ধু খেলছেন একই ক্লাবের হয়েই। আর চলতি মাসে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ভারত সফরসঙ্গীও হন সুয়ারেজ।

দুজনের বন্ধুত্বের ঘনিষ্ঠতা কতটুকু, তা আর বলার উপেক্ষা রাখে না। এরপরও উভয়েই যেন বন্ধুত্বের গভীরতার প্রমাণ করতে চান বারবার। এবার বন্ধু সুয়ারেজের মেয়ের জন্মদিন উদযাপনে উরুগুয়েতে পাড়ি জমালেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর।
গেল ২৬ ডিসেম্বর ছিল লুইস সুয়ারেজের মেয়ে ডেলফিনা সুয়ারেজের ১৫তম জন্মদিন। ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করে সুয়ারেজের পরিবার। আর এই জন্মদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসি।

সাম্প্রতিক সময়ে ছুটি কাটাচ্ছেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। স্ত্রী-সন্তানদের নিয়ে আর্জেন্টিনার রোজারিওতে অবস্থান করছেন তিনি। এই অবসর সময়টা আরেকটু উপভোগ্য করতে চাইছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। এমন সময় মেয়ের জন্মদিনে আমন্ত্রণ পান তিনি। আর সময় মিলিয়ে নিয়ে তিনিও পাড়ি জমালেন উরুগুয়েতে।
বার্সেলোনার মতো ইন্টার মায়ামিতেও সম্পর্ক বজায় রেখেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। উভয় পরিবারের মিলিত উপস্থিতি এবং আনন্দময় মুহূর্তগুলো তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বকে আরও শক্তিশালী করে তুলেছে।



ফেসবুক কর্নার