June 4, 2026, 3:38 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ব্রহ্মপুত্রের বুকে নৌকাবাইচে মুখরিত বালাসীঘাট

জাহিদুল ইসলাম

মোঃ জাহিদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ব্রহ্মপুত্রের বুকে মাঝিদের তাল-ছন্দে বৈঠা চালানোর দৃশ্যে মুখরিত হয়ে ওঠে বালাসীঘাট এলাকা।
দুই দিনব্যাপী এই নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি দল। শুক্রবার (৩১ অক্টোবর) প্রাথমিক পর্ব শেষে চারটি দল বাদ পড়ে যায়। পরদিন শনিবার (১ নভেম্বর) সেমিফাইনাল ও ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। নির্ধারিত প্রতিযোগিতার দূরত্ব ছিল প্রায় দেড় কিলোমিটার— সৈয়দপুর ঘাট থেকে বালাসীঘাট পর্যন্ত।
নৌকাবাইচ দেখতে দূরদূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ, শিশু ও কিশোর ভিড় জমায় নদীর তীরে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নদীপাড়ের মানুষের মুখে ফুটে ওঠে হাসি।
দর্শক মইনুল ইসলাম বলেন, “৫৩ বছর পর নৌকা খেলা দেখতে পারলাম। হাজার হাজার মানুষের ভিড়ে খেলা দেখার মজাই আলাদা। চাই, প্রতি বছর এ আয়োজন হোক।”
একইভাবে গাইবান্ধা সদর থেকে আসা দর্শক সাদিয়া সুলতানা বলেন, “আমি পরিবারের সবাইকে নিয়ে এসেছি। অনেক আনন্দময় সময় কাটালাম, এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
আয়োজকরা জানান, কালের আবর্তে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, এটি শুধু বিনোদন নয়— সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করছে। আয়োজকরা প্রতিশ্রুতি দেন, প্রতি বছর নিয়মিতভাবে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে।



ফেসবুক কর্নার