July 14, 2026, 10:01 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

রোনালদো-মেসি এক দলে? গুজব নাকি বাস্তবতা

অভয়নগর প্রতিবেদক

ফুটবল দুনিয়ায় আবারও ঝড় তুলেছিল একটি খবর— ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসির সঙ্গে খেলতে ইন্টার মায়ামিতে যোগ দিতে চান! স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোতে প্রকাশিত সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে রোনালদো নিজের পারিশ্রমিক অনেক কমিয়ে মেসির পাশে খেলতে রাজি।

খবরে আরও বলা হয়, সৌদি আরবে আল-নাসরের হয়ে খেলার চেয়ে যুক্তরাষ্ট্রে থাকা নাকি রোনালদোর কাছে বেশি আকর্ষণীয়— মায়ামির আবহাওয়া, জনপ্রিয়তা, এমনকি ডেভিড বেকহ্যামের সঙ্গে সম্পর্কও সেখানে যুক্ত করা হয়। বলা হয়, মেসির অ্যাসিস্টে গোল করা কিংবা ফ্রি-কিক-পেনাল্টি ভাগাভাগির কল্পনাও নাকি রোনালদোর মাথায় ঘুরছে।

কিন্তু পুরো বিষয়টাই যে বাস্তব নয়, সেটি পরে পরিষ্কার হয়ে যায়। আসলে ২৮ ডিসেম্বর স্পেনে পালিত হয় ‘দিও দে লোস সান্তোস ইনোসেন্তেস’, যা কার্যত দেশটির এপ্রিল ফুলস ডে। আর ওই প্রতিবেদনটি ছিল সেদিনের একটি পরিকল্পিত রসিকতা।

এর বড় প্রমাণ হিসেবে সামনে আসে লেখকের নাম— রিকাডো টাবস, যা জনপ্রিয় টিভি সিরিজ মায়ামি ভাইস-এর একটি কাল্পনিক চরিত্র। এখানেই ফাঁস হয়ে যায় যে পুরো প্রতিবেদনটি ছিল নিছক কৌতুক।

বর্তমান বাস্তবতায়, লিওনেল মেসি ইতোমধ্যেই ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এবং শিগগিরই আল-ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে নামার প্রস্তুতি নিচ্ছেন।

দুজনেই ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকলেও, এক দলে খেলার স্বপ্ন আপাতত শুধুই কল্পনা। ফুটবল ভক্তদের আবেগ নিয়ে তৈরি সেই খবর তাই বাস্তব নয় বরং স্মরণীয় এক প্রাঙ্ক, যা মুহূর্তের জন্য হলেও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল



ফেসবুক কর্নার