June 3, 2026, 11:43 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারে নৈরাজ্যের আশঙ্কা: ফখরুল

রাকিবুল ইসলাম রাকিব

রাকিবুল ইসলাম রাকিব।।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার ও প্রোপাগান্ডার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “যত সময় যাচ্ছে, ততই একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা চলছে। বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অনলাইন মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।”
ফখরুল বলেন, “৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধু ইতিহাস নয়, এটি ছিল জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তারই উত্তরসূরি তারেক রহমান প্রবাস থেকে সেই ঐক্যের ডাক দিচ্ছেন।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ ‘বটমলেস বাস্কেট’ থেকে সম্ভাবনার দেশে পরিণত হয়। তার নেতৃত্বেই শুরু হয় জাতীয় পুনর্জাগরণ।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে এসব মিথ্যা প্রচার ঠেকাতে কোনো উদ্যোগ নেই, বরং গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। তিনি দেশবাসীকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



ফেসবুক কর্নার