July 14, 2026, 10:00 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

পুলিশ নারী ফুটবল দলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

আসন্ন নারী ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমকে সামনে রেখে পুলিশ নারী ফুটবল টিমের সঙ্গে নতুন খেলোয়াড় কোচের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর এবং স্পন্সর পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সে (ডেমরা) নতুন মৌসুমের জন্য টিম গঠন ও প্রস্তুতির আনুষ্ঠানিক ঘোষণা করে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের মৌসুমে বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান। অনুষ্ঠানে কো-স্পন্সর এবং কিটস স্পন্সর হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মুসাফির ট্যুরস ও ওল্ড বেইলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিমের ম্যানেজার উপপুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা, উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমে জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তারসহ মোট ৩৪ জন নারী খেলোয়াড় এবং কোচ ওয়ালী ফয়সালের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর হয়।



ফেসবুক কর্নার