May 14, 2026, 11:23 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

ভিক্ষা করে জমানো টাকায় এমপি প্রার্থিতা: আলোচনায় ফকির মুনসুর

অভয়নগর প্রতিবেদক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:ভিক্ষা করে জমানো টাকায় জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র কিনে জমা দিয়ে চমক সৃষ্টি করেছেন ত্রিশালের এক ভিক্ষুক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফকির আবুল মুনসুর।
সোমবার (২৯ ডিসেম্বর ) তিনি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন। ভিক্ষা করে কষ্টে-অর্জিত অর্থ দিয়ে মনোনয়নপত্র কেনার ঘটনাটি উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ফকির আবুল মুনসুর উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার বাসিন্দা। তিনি মরহুম চান মিয়ার ছেলে। নিজের জীবনসংগ্রামের কথা তুলে ধরে মুনসুর ফকির বলেন, মানুষের দয়ায় আমার সংসার চলে। বয়স হয়েছে—৭১ বছর। শরীর দুর্বল হয়ে যাওয়ায় এখন ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতে হয়। অনেক দিন ধরেই নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন ছিল। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ আমাকে সমর্থন দিয়েছে। তাই স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। ত্রিশাল থেকে যারা আগে এমপি হয়েছেন, তারা গরিব মানুষের খোঁজ রাখেন না। আমি যদি নির্বাচিত হই, তাহলে গরিব মানুষের পাশে থেকে কাজ করব।”
একজন ভিক্ষুকের এমন সাহসী সিদ্ধান্ত ও নির্বাচনী অংশগ্রহণ ত্রিশালের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই বিষয়টিকে দেখছেন ব্যতিক্রমী ও মানবিক দৃষ্টান্ত হিসেবে।
ফকির মুনসুরের এই মনোনয়নপত্র দাখিলের ঘটনাকে ঘিরে পুরো উপজেলায় এখন চলছে নানা আলোচনা ও কৌতূহল।



ফেসবুক কর্নার