July 14, 2026, 9:26 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

মনোনয়নপত্র জমার সময় বাড়ছে কিনা, জানালেন ইসি সচিব

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ছে না বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আখতার আহমেদ বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর কোনো নতুন নির্দেশনা বা পরিকল্পনা কমিশনের নেই।’

এর আগে ইসি সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন না আসায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধির কোনো পরিকল্পনা বা তথ্য আমার কাছে নেই।’

বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে কোনো আবেদন এসেছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার কাছে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই।

ইসিরর তথ্যানুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫-৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০-১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ায় এখন সবার নজর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া যাচাইবাছাই প্রক্রিয়ার দিকে।



ফেসবুক কর্নার