May 14, 2026, 1:39 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

ঝিনাইদহ-৩ আসনে বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনি

Reporter Name

মোঃ আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। সোমবার (২ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রনি চারবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত শহিদুল ইসলাম মাস্টারের পুত্র। তিনি পিতার আদর্শ অনুসরণ করে এলাকার মানুষের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রনি বলেন, “বাবার উৎসাহেই রাজনীতিতে এসেছি। তাঁর মতো জনগণের কল্যাণে নিবেদিত থেকে উন্নয়নধারাকে এগিয়ে নিতে চাই।” দলীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কেন্দ্রীয় সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও গায়ক মনির খানসহ কয়েকজন হেভিওয়েট নেতা। তবে তরুণ নেতৃত্বে সক্রিয় ভূমিকা ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতার কারণে রনি চূড়ান্ত মনোনয়ন পান।
২০১৮ সালেও তিনি একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। বর্তমানে তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠে সক্রিয় রয়েছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকার রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক, ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, “রনি তার বাবার মতো কর্মীবান্ধব ও সৎ রাজনীতিক। এলাকার জনগণ তার পাশে আছে।” মেহেদী হাসান রনি বলেন, “বাবার মতো আমিও জনগণের ভালোবাসা ও আস্থাকে শক্তিতে পরিণত করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”



ফেসবুক কর্নার