June 4, 2026, 3:39 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

লোহাগাড়ায় জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের তিন সদস্য গ্রেপ্তার

Reporter Name
filter: 101; jpegRotation: 0; fileterIntensity: 0.800000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.5481727, 0.5481727); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জালিয়াতি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সিলমোহর ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— আলমগীর (২৬), শাহ আলম (৫০) ও মো. নাজাত (২৩)। তারা লোহাগাড়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে বিদেশগামী প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করত। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা’র নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর তত্ত্বাবধানে ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে প্রথমে আমিরাবাদ ইউনিয়নের দোহা বিল্ডিং থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, আল আকসা ট্রাভেলসের মালিক শাহ আলমের কাছ থেকে ২৮ হাজার টাকায় জাল পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করেছে। পরে শাহ আলমের অফিস তল্লাশি করে তার মোবাইলে জালিয়াতির প্রমাণ পেলে তাকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে থানার সামনের একটি কম্পিউটার দোকান থেকে ভুয়া সনদ তৈরির অভিযোগে মো. নাজাতকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, “এটি একটি সুসংগঠিত প্রতারণা সিন্ডিকেট। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।” পুলিশ ঘটনাটিকে উচ্চ পর্যায়ের সাইবার ও কাগজ জালিয়াতি তদন্তের আওতায় এনেছে।



ফেসবুক কর্নার