June 4, 2026, 3:38 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

কালিগঞ্জে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা, হরতাল-বিক্ষোভ

Reporter Name

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা, সড়ক অবরোধ, আধাবেলা হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। কিন্তু অপর মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা “গরিবের ডাক্তার” খ্যাত ডা. শহিদুল আলমের সমর্থকরা মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন।
মনোনয়ন ঘোষণার পরপরই সোমবার রাত থেকে নলতা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে হাজারো নেতাকর্মী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নলতা হাসপাতাল মোড়, সানি মার্কেট, রওজা মোড়সহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা “ডা. শহিদুল আলমের নমিনেশন চাই” ও “কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল কর” স্লোগানে মুখরিত হয়ে ওঠেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে একতরফাভাবে অপরিচিত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তারা হুঁশিয়ারি দেন— মনোনয়ন বাতিল না হলে লাগাতার আন্দোলন চলবে। সোমবার রাত ও মঙ্গলবার বিকেল পর্যন্ত নলতা ও কালিগঞ্জ উপজেলা কার্যালয় এলাকায় টানা বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তৃতা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আজিজুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সেলিম, ছাত্রদলের সাবেক সদস্য সচিব পারভেজ, প্রাক্তন ছাত্রদল সভাপতি শেখ মোজাফফর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান— তৃণমূলের দাবি মেনে ডা. শহিদুল আলমকে মনোনীত করার।



ফেসবুক কর্নার