May 14, 2026, 1:39 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

জাহাঙ্গীরনগরের শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানি মামলা

Reporter Name

রাকিবুল ইসলাম রাকিব – বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সিরাজগঞ্জ–২ (সদর–কামারখন্দ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় এ মামলা করা হয়। বিষয়টি সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব আকন্দ নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ড. নাহরিন ইসলাম খান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। তিনি বলেন, “গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের জামায়াতের হক আছে বলেছিলেন।” ওই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়।
তবে অধ্যাপক জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কখনো এ ধরনের বক্তব্য দিইনি। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি দাবি করেন, এই বক্তব্যের মাধ্যমে তার ব্যক্তিগত মর্যাদা ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। এদিকে অ্যাডভোকেট আবু তালেব আকন্দ জানান, মামলার সঙ্গে ভিডিও ক্লিপসহ প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে এবং আদালত প্রাথমিক যাচাই শেষে বিষয়টি আইনগত প্রক্রিয়ার জন্য বিবেচনায় নিয়েছেন।



ফেসবুক কর্নার