May 14, 2026, 2:35 pm
শিরোনাম :
উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং

মুরাদনগরে ৬ বছরের শিশুহত্যা: কাফন-দাফনেও ছিল ঘাতক

Reporter Name

কুমিল্লা প্রতিনিধি-
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমানারপাড় গ্রামে ৬ বছর বয়সী শিশু আদিবা জাহান মীম হত্যার ঘটনায় পুলিশ তার চাচাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ (১৯)-কে গ্রেফতার করেছে। পারিবারিক সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা এই ঘাতক হত্যার পরও শিশুটির খোঁজ, জানাজা ও দাফন-কাফনের সকল কাজে অংশ নিয়ে চরম নির্মমতার পরিচয় দেয়। পুলিশ জানায়, এসআই সরোয়ারের নেতৃত্বে দক্ষ অভিযানে সোমবার রাতে নিজ বাড়ি থেকে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে কুমিল্লার ১১নং আমলী আদালতের বিচারক আবিদা সুলতানা মলি ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর বিকেলে মীম বাড়ি থেকে নিখোঁজ হয়। ছয় দিন পর ৩০ অক্টোবর দুপুরে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবা থেকে হাত ও গলায় রশি বাঁধা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। হত্যার পর আব্দুল্লাহ স্বাভাবিক আচরণ করে পরিবারের সঙ্গে খোঁজাখুঁজিতে অংশ নেয়, এমনকি জানাজা ও দাফনেও উপস্থিত ছিল। পরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলেও সে অংশ নেয়, যা এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি করেছে।
স্থানীয়রা এই হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এমন ঘৃণ্য অপরাধীর জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, এবং তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।



ফেসবুক কর্নার