June 4, 2026, 12:40 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে শৈলকুপা যুব লীগ সভাপতিকে মারধর

Reporter Name

মোঃ আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতি শামিম হোসেন মোল্লাকে বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মারধর করেছেন। একই সময়ে তার ব্যবহৃত প্রাইভেটকারও ভাংচুর করা হয়। ঘটনা ঘটে ঝিনাইদহ এলজিইডি অফিসের সামনে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, দুপুরের দিকে শামিম হোসেন মোল্লা তার প্রাইভেটকারযোগে এলজিইডি অফিসে যাচ্ছিলেন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি তাকে গণধোলাই দেয়। ভ্যাপসা উত্তেজিত পরিস্থিতি থেকে উদ্ধার করতে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাকে নিরাপদে থানায় নিয়ে যায়।
ঘটনার প্রেক্ষিতে স্থানীয়রা বলেন, শামিম হোসেন মোল্লা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমর্থক হিসেবে পরিচিত এবং সক্রিয় পদে থাকা সত্ত্বেও এলাকায় সাধারণ জনগণ ও ছাত্র সমাজের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র নেতারা অভিযোগ করেন, এই মারধর ও গাড়ি ভাঙচুর তাদের আন্দোলনের প্রতীকী প্রতিবাদ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে শামিম হোসেন মোল্লাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ও ছাত্র নেতারা বলেন, শামিম হোসেন মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা দাবি করেন, ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ও পুলিশ যেন এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সক্রিয় পদক্ষেপ নেন।



ফেসবুক কর্নার