May 14, 2026, 2:36 pm
শিরোনাম :
উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং

চুয়াডাঙ্গায় বিএনপি নেতার স্ত্রী নিয়ে বসবাসে গুঞ্জন

জাহাঙ্গীর আলম
{"data":{"activityName":"","alias":"","appversion":"0.0.1","editType":"image_edit","exportType":"ads_export","filterId":"","imageEffectId":"","os":"android","pictureId":"39766afa9c194d8cb980b9ded05fea92","playId":"","product":"lv","infoStickerId":"","stickerId":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

নিজস্ব প্রতিবেদকঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে বিএনপির সেক্রেটারি কামাল মালিতা প্রবাসীর স্ত্রী মমতাজ পারভিনকে নিয়ে বসবাস শুরু করায় এলাকায় ব্যাপক গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল নামে প্রবাসী এক ব্যক্তি দীর্ঘদিন ইউরোপে থাকায় এবং পরিবারের বৃদ্ধ হওয়ায় তার স্ত্রী মমতাজ পারভিন স্থানীয় বিএনপি নেতা কামালের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। মমতাজ আলমডাঙ্গা শহরে ভাড়া বাসা নিয়ে কামালের সঙ্গে গোপনে বসবাস শুরু করে।
রেজাউলের মা জরিনা বেগম বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে স্ত্রী ও কামালকে খালি শরীরে বিছানায় দেখে ফেরার পর পরিস্থিতি আরও জটিল হয়। পরে কামাল ও মমতাজ স্থানীয় পুলিশ ও রাজনৈতিক সমর্থনের মাধ্যমে রেজাউলের পরিবারকে হয়রানি ও চাপ তৈরি করে। রেজাউল দেশে ফিরে ২০২৪ সালের এপ্রিল মাসে নিজের স্ত্রীকে ফেরত নিতে গেলে দুই দফায় হামলার শিকার হন। এ সময় তাকে জোর পূর্বক স্ত্রীকে তালাক দিতে বাধ্য করা হয়।
স্থানীয়দের মতে, কামাল ও মমতাজের এই সম্পর্ক এলাকার মানুষের মধ্যে গল্পের খোরাক হয়ে দাঁড়িয়েছে। আলমডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কামালের বাসায় মমতাজ ও তার দুই ছেলে বসবাস করছে। বিষয়টি স্থানীয় সমাজে সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে রয়ে গেছে।
রেজাউল বলেছেন, তিনি নিয়মিত তার দুই ছেলের জন্য খরচের টাকা পাঠাচ্ছেন। অন্যদিকে মমতাজ পারভিন দাবি করেছেন, তার থাকার ও বিয়ে সংক্রান্ত বিষয়গুলো সম্পূর্ণ ব্যক্তিগত। বিএনপির স্থানীয় সভাপতি আমজাদ হোসেন জানান, দলের সুনাম ক্ষুণ্ণ হওয়ার কারণে কামালকে দলের সমস্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমালোচনার বিষয়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। রেজাউলের বৃদ্ধ মা-বাবা মমতাজের দেওয়া মিথ্যা মামলার কারণে নানা আদালত ও সরকারি মহলে সমাধানের চেষ্টা করছেন। পরিস্থিতি এখনো এলাকায় বিতর্ক ও আলোচনা অব্যাহত রয়েছে



ফেসবুক কর্নার